News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭ দফা দাবিতে পশ্চিম জেলা শাসকের নিকট ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের গণ ডেপুটেশন
Image

৭ দফা দাবিতে পশ্চিম জেলা শাসকের নিকট ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের গণ ডেপুটেশন

আগরতলা, ২৯ অক্টোবর:
গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিং-এর ক্ষেত্রে বৈষম্য বন্ধ, রেগায় ২০০ দিনের কাজ এবং ৩৪০ টাকা মজুরি প্রদান সহ একাধিক দাবিতে বুধবার পশ্চিম জেলা শাসকের নিকট এক গণ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন।

এই দিন সংগঠনের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবন থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে ৭ দফা দাবিপত্র জমা দেয়। সংগঠনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে – গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিং-এর বৈষম্য অবিলম্বে বন্ধ করা, রেগায় ২০০ দিনের কাজ নিশ্চিত করা, প্রতিদিনের মজুরি ৩৪০ টাকায় উন্নীত করা, শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ, রেগা কাজে দুর্নীতি বন্ধ,
সামাজিক নিরাপত্তা প্রকল্পে শ্রমিকদের অন্তর্ভুক্তি, পঞ্চায়েত স্তরে কাজের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা।

ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে জানান, শুধুমাত্র পশ্চিম জেলায় নয়, রাজ্যের আটটি জেলায়ই আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর ধারাবাহিকভাবে এই গণ ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করা হবে। তিনি আরও বলেন, “ক্ষেত মজুরদের ন্যায্য অধিকার আদায়ে রাজ্যজুড়ে আন্দোলন জোরদার করা হবে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথেই যেতে হবে।”

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top