News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইন্দ্রনগরে ত্রিপুরা হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট কর্পোরেশনে এক কর্মীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার
Image

ইন্দ্রনগরে ত্রিপুরা হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট কর্পোরেশনে এক কর্মীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর:
ত্রিপুরা হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্র্যাফট ডেভেলপমেন্ট কর্পোরেশনের এক ডিআরডাব্লিউ কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। মৃতের নাম মিন্টু দেবনাথ (৫৪), বাড়ি নোয়ানিয়ামুড়া এলাকায়।

মঙ্গলবার সকালে ইন্দ্রনগর হ্যান্ডলুম অফিসের পেছনে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই এদিন সকালে তিনি বাজার করতে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পর অফিসের পেছনে তার ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিবি ফাঁড়ি থানায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবার এবং সহকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এই ঘটনা লক্ষ্য করে কান্নায় ভেঙে পড়েছেন তারা।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top