News Flash

  • Home
  • Uncategorized
  • স্ব-সহায়ক দলের টাকা আত্মসাতের অভিযোগ
Image

স্ব-সহায়ক দলের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৯ ডিসেম্বর৷৷ বক্সনগর রতনদোলা গ্রামের দরিদ্র শ্রেণীর লোকজন গত ২০০৮ সালে মোট ১৩ জন সদস্য/সদস্যা মিলিয়ে বাবা তারক নাথ স্বসহায়ক দল সৃষ্টি করেন জীবনজীবিকা যাতে ভালোভাবে তৈরি করা যায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বসহায়ক দলের প্রতিষ্ঠা৷ বেশ কয়েক বছর ভালই চলছিল মাসিক কিস্তিও সদস্যসদস্যারা ঠিক ঠিকভাবে জমা দিতেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক তাদের লেনদেন এবং পরিষেবা প্রশংসিত হয়েই তারকনাথ সেলফ হেলফকে লোন প্রদান করেন৷ স্বসহায়ক দলের লিডার এবং ডেপুটি লিডার টি জে বি থেকে লোন গ্রহণ করেন৷ যথাক্রমে প্রভা দাস এবং গীতা মজুমদার উনারা দুজনেই গ্রুপের টাকা আত্মসাৎ করেছেন বলে দলের অন্য সদস্যরা অভিযোগ করেন৷ কয়েকবার মিটিং ডেকেও সঠিক হিসাব দিতে পারছে না বলে  জানান এক সদস্যা মঞ্জলী নমঃ৷ বিগত ২০১১ সালের মাঝামাঝি সময়ে এসএইচজি দলটি বন্ধ হয়ে যায়৷ ব্যাঙ্কে যত সব আর্থিক লেনদেনের গুরুদায়িত্ব লিডার এবং ডেপুটি লিডারের উপর ন্যস্ত৷ মঞ্জলী নমঃ জানান  এসএইচজি গ্রুপ থেকে কোন লোন নেয়নি৷ কেন গ্রামীণ ব্যাঙ্কের লোন ম্যানেজার মনোজবাবু আমার স্বামীর বেতনের পুরো টাকা কেটে নেবেন৷ বক্সনগর হাসপাতালে চুক্তিবদ্ধ সামান্য একজন সুইপার উনি ৩২০০ টাকা মাসিক বেতন পান৷ তার উপর আমাদের সংসার চলে৷ গত ০৭/১২/২০১৬ প্রিয়লাল দাস ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে বেতন তোলার জন্য যান৷ ম্যানেজার বাবু বলেন তারক নাথ এসএইচজি দলের লোন আছে৷ সেজন্য তিনি টাকা তুলতে পারবে না৷  ব্যাঙ্ক কর্তৃপক্ষ হঠাৎ করে কোন কর্মচারীর বেতন থেকে টাকা কেটে রাখতে পারে না৷ আগাম নোটিশ বা সুকোজ জারিও করেননি বলে জানান প্রিয়লাল দাস৷ বর্তমানে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের ফলে সুইপার প্রিয়লাল দাসের পরিবার অর্ধহারে দিন কাটাচ্ছে৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেও কোন লাভ হয়নি৷ তাই ফিল্ড সুপারভাইজার এবং ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে কলমচৌড়া থানায় মামলা দায়ের করেন৷ উক্ত বিষয়গুলির সরজমিনে তদন্তক্রমে সুবিচার পাওয়ার প্রার্থনা  এবং বেতন ফেরত পাবার জন্য প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছে মঞ্জলী নমঃ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top