News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাইফোঁটা উৎসবকে কেন্দ্র করে আগরতলা শহরে বনধ প্রত্যাহার, রাজ্যের অন্যান্য এলাকায় বনধ চলবে ২৪ ঘণ্টা : রঞ্জিত
Image

ভাইফোঁটা উৎসবকে কেন্দ্র করে আগরতলা শহরে বনধ প্রত্যাহার, রাজ্যের অন্যান্য এলাকায় বনধ চলবে ২৪ ঘণ্টা : রঞ্জিত

আগরতলা, ২৩ অক্টোবর : ভাইফোঁটা উৎসবের আনন্দময় পরিবেশ বজায় রাখতে আজ দুপুর ৩টা থেকে আগরতলা শহরে সমগ্র বনধ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় ২৪ ঘন্টা বনধ চলবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা।

বিধায়ক রঞ্জিত দেব্বর্মা জানান, ভাইফোঁটা উৎসব উপলক্ষে শহরের সাধারণ জনজীবনে কোনো বাধা না দেওয়ার জন্য এবং উৎসবটি শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে আগরতলা শহরে বনধ প্রত্যাহার করা হয়েছে। তবে রাজ্যের অন্যান্য এলাকা ২৪ ঘণ্টা বনধের আওতায় থাকবে। তাছাড়া, অনেক বিধায়ক ও সাংসদদের তরফ থেকে বনধ প্রত্যাহারের জন্য আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে বিবেচনার মাধ্যমে আগরতলা শহরের পিকেটিং প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভাইফোঁটার উৎসবের আনন্দে কেউ যাতে বিঘ্ন না পায়, তা আমাদের প্রথম লক্ষ্য।

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top