News Flash

  • Home
  • বিদেশ
  • উন্নয়নশীল দেশগুলির জন্য ঋণ ক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের চুক্তি এডিবির
Image

উন্নয়নশীল দেশগুলির জন্য ঋণ ক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের চুক্তি এডিবির

নয়াদিল্লি, ২০ অক্টোবর : এশীয় উন্নয়ন ব্যাংক তার সদস্য দেশগুলির জন্য ঋণদানের ক্ষমতা বৃদ্ধি করতে বিশ্বব্যাংকের সঙ্গে তিন বিলিয়ন মার্কিন ডলারের সার্বভৌম এক্সপোজার এক্সচেঞ্জ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। আজ এডিবি এক বিবৃতিতে জানায়, এটি বিশ্বব্যাংকের সঙ্গে তাদের প্রথম এক্সপোজার এক্সচেঞ্জ অ্যাগ্রিমেন্ট চুক্তি, এবং ২০২০ সালের পর থেকে অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ষষ্ঠ চুক্তি। এর ফলে মোট এক্সচেঞ্জ হওয়া অর্থের পরিমাণ দাঁড়াল ৯ বিলিয়ন ডলার।

এডিবির অর্থ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ভাইস-প্রেসিডেন্ট রবার্টা কাসালি বলেন, “এই এক্সপোজার এক্সচেঞ্জ ব্যবস্থা রূপান্তরমূলক হতে পারে, কারণ এটি আমাদেরকে আরও সমন্বিতভাবে কাজ করতে, ঝুঁকির ঘনত্ব কমাতে এবং আমাদের সদস্য দেশগুলিতে আরও ব্যাপকভাবে সহায়তা পৌঁছাতে সাহায্য করবে—বিশেষ করে তখনই যখন তারা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছে।”

এডিবি জানিয়েছে, এক্সপোজার এক্সচেঞ্জ অ্যাগ্রিমেন্ট হলো একটি ঝুঁকি ব্যবস্থাপনা সরঞ্জাম, যার মাধ্যমে পোর্টফোলিওর ঝুঁকির ঘনত্ব হ্রাস করা যায়। এতে মূলধনের ব্যবহার কমে, ফলে ঋণদানের সক্ষমতা বৃদ্ধি পায়।

চুক্তিটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন প্রকল্পগুলিতে অর্থায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top