News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসায় মোটরস্ট্যান্ড দখল নিয়ে তাণ্ডব, দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ
Image

আমবাসায় মোটরস্ট্যান্ড দখল নিয়ে তাণ্ডব, দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ

আমবাসা, ১৯ অক্টোবর : শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা মোটরস্ট্যান্ডে তীব্র সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। মোটরস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দুলাল গোস্বামীর নেতৃত্বে একদল কর্মী আমবাসা মোটরস্ট্যান্ড দখল করে নেয়। সেই সময় থেকেই পুরাতন কমিটি ও নতুন কমিটির মধ্যে বিবাদ লেগেই ছিল। শনিবার রাতে সেই বিবাদ চরম আকার নেয়। অভিযোগ, দুলাল গোস্বামীর নেতৃত্বে গোলক অধিকারীসহ পুরাতন কমিটির বেশ কয়েকজন সদস্যের ওপর হামলা চালানো হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। এমনকি উভয় পক্ষই কিছু সময়ের জন্য আমবাসা জাতীয় সড়ক দখল করে নেয় বলে জানা গেছে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমবাসা থানায়।

আজ, রবিবার, বিএমএস-এর ধলাই জেলা কমিটির উদ্যোগে আমবাসা মোটরস্ট্যান্ডে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিএমএসের ধলাই জেলা কমিটির সভাপতি অনজিৎ দেববর্মা জানান, পুরাতন কমিটির সদস্য সন্তোষ দে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, মোটরস্ট্যান্ডের শ্রমিকদের টাকাও আত্মসাৎ করেছেন সন্তোষ ও তার সহযোগীরা। এই দুর্নীতির বিষয়টি গোপন রাখতেই তারা রাতভর ঝামেলা সৃষ্টি করেছে বলে অভিযোগ অনজিৎ দেববর্মার।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে আমবাসা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top