News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের
Image

রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের

কৈলাসহর, ১৭ অক্টোবর :
কৈলাশহর পুরাতন ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কটি এখন মারাত্মকভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। মাত্র দু’বছর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় নির্মিত হলেও বর্তমানে রাস্তাটির অবস্থা বিপজ্জনক আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের এক বছরের মধ্যেই প্রায় সর্বত্র বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিনই এই রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রতিদিন এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা।

নিয়ম অনুযায়ী, নির্মাণের পর পাঁচ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্মাণকারী ঠিকাদারি সংস্থার উপর ন্যস্ত ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সংস্থার পক্ষ থেকে কেবলমাত্র বর্ষাকালে সাময়িক মেরামতির কাজ করা হয়। স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী যাত্রী, পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তির শেষ নেই। এলাকাবাসীর দাবি, দ্রুত এই রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের দাবি, প্রশাসন যেন অবিলম্বে সড়কটির পুনর্নির্মাণ ও স্থায়ী মেরামতির উদ্যোগ গ্রহণ করে যাতায়াতের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনে।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top