চেন্নাই, ২৮ ডিসেম্বর (হি.স.): জয়ললিতার মৃতু্যর পর থেকে ক্রমশ প্রকাশ্যে আসছে এআইএডিএমকের দলীয় অন্তর্কলহের ছবি| ৱুধবার সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিতে গিয়ে মার খেলেন বহিষ্কৃত সাংসদ তথা জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলা পুষ্পার স্বামী লিঙ্গেশ্বর থিলাঙ্গন|
এদিন দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য বৈঠকে বসছে এআইএডিএমকে| শশীকলা পুষ্পা তাঁর স্বামী লিঙ্গেশ্বর থিলাঙ্গন এবং তাঁর আইনজীবীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যান সেখানে | আইনজীবীদের মধ্যে একজন জয়ললিতার স্বাস্থ্য নিয়ে তদন্তের দাবি করেছিলেন| জয়ললিতা ঘনিষ্ঠ নেত্রী শশীকলা নটরাজন নাকি ওই পদকে আঁকড়ে দলের কর্তৃত্ব বজায় রাখতে চাইছেন| আর ডিএমকের মদতে সেই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন শশীকলা পুষ্পা| এরপরই বচসা শুরু হয়| যা পৌঁছায় হাতাহাতিতে|
এই ঘনটায় এআইডিএমকে সদর দফতরের বাইরে প্রবল বিক্ষোভ দেখান লিঙ্গেশ্বরের সমর্থকরা| চাপে পড়ে শেষপর্যন্ত এডিএমকের পক্ষে সি আর সরস্বতী বলেছেন, পুষ্পা দলীয় সংগঠনের কেউ নন| তিনি কী করে দলের সদর দফতরে গিয়ে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিতে যান|
পরিস্থিতি যাই হোক, জললিতার প্রয়ানের পর প্রতিদিনই পিছিয়ে পড়ছে এডিএমকে|-
প্রকাশ্যে এআইএডিএমকের দলীয় অন্তকলহ, লিঙ্গেশ্বর থিলাঙ্গনকে পেটানোর অভিযোগ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















