News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নবমীর সকালে রহস্যমৃত্যু, বিয়ের আড়াই মাসেই তরুণী বধূর দেহ উদ্ধার
Image

নবমীর সকালে রহস্যমৃত্যু, বিয়ের আড়াই মাসেই তরুণী বধূর দেহ উদ্ধার

আগরতলা, ১ অক্টোবর: নবমীর সকালে ধলেশ্বর ১৭ নম্বর রোডের এক বাড়ি থেকে নববিবাহিত মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম সুজাতা কর্মকার (৩৯)। জানা গেছে, বিয়ের মাত্র আড়াই মাস হয়েছে। মৃতার স্বামীর নাম হিমাদ্রী শেখর রায়। এটি দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিল। মৃতার পরিবারের দাবি, তাদের মেয়েকে খুন করা হয়েছে। কারণ, পুরুষত্বহীন স্বামী। সেই কারণেই বিয়ের দু’দিন পর থেকে সংসারে অশান্তি শুরু হয়েছিল।

এদিন মৃতার স্বামী জানান, বুধবার সকালে পরিবারের সদস্যরা সুজাতার ঘরে ঢুকে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তড়িঘড়ি তিনি পরিবারের সদস্য ও পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর স্বামীর দাবি, বিয়ের পর থেকেই ওপর মানসিক অবসাদে ভুগছিলেন।

কিন্তু মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, পুরুষত্বহীন স্বামী। সেই কারণেই বিয়ের দু’দিন পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। তাদের দাবি, সুজাতাকে হত্যা করে ঘটনাটি অন্য রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। এখন অভিযুক্ত স্বামী হিমাদ্রি শেখর রায়ের কঠোর শাস্তি চাইছেন তারা। বিয়ের সময় নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং সব আসবাবপত্র দেওয়া হয়েছিল বলে জানান তারা।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় ঘনিয়ে উঠেছে রহস্য। এই মৃত্যু কি আত্মহত্যা, না কি এর পেছনে রয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ল।

Releated Posts

বিকল্প পুনর্বাসনসহ নাগরিক পরিষেবার দাবিতে আগরতলায় বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

আগরতলা, ১৬ এপ্রিল: বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না—এই দাবিকে সামনে রেখে এবং নাগরিক পরিষেবার…

ByByReshmi Debnath Apr 16, 2026

এডিসি নির্বাচনে কংগ্রেসের ভোট বাড়বে : দাবি প্রদেশ সভাপতির

আগরতলা, ১৬ এপ্রিল: এডিসি নির্বাচনে কংগ্রেসের ভোট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।…

ByByTaniya Chakraborty Apr 16, 2026

আগরতলার বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে রাজ্যপাল, শহরের নিকাশি ব্যবস্থায় জোর

আগরতলা, ১৬ এপ্রিল: আজ আখাউড়া চেকপোস্ট সংলগ্ন ৮ এমএলডি ক্ষমতাসম্পন্ন স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা…

ByByReshmi Debnath Apr 16, 2026

হাই ভোল্টেজ তার ছিঁড়ে নাবালিকা গুরুতর জখম, বিক্ষোভে বিদ্যুৎ দপ্তরে ভাঙচুর, রক্তাক্ত ওসি, পুলিশের লাঠিচার্জ

আগরতলা, ১৬ এপ্রিল: ধলাই জেলার আমবাসা মহকুমায় পরপর হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ার ঘটনায় চরম উত্তেজনা…

ByByTaniya Chakraborty Apr 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top