News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা এবার অর্গানিক মাশরুম উৎপাদনে আত্মনির্ভর হবে: কৃষিমন্ত্রী
Image

ত্রিপুরা এবার অর্গানিক মাশরুম উৎপাদনে আত্মনির্ভর হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর : ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যকে মাশরুম উৎপাদনে আত্মনির্ভর করতে উদ্যোগী হয়েছে এবং তা জৈব চাষের মাধ্যমে শুরু করা হবে। আজ নগিছড়ার উদ্যানপালন গবেষণা কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রথম জৈব মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে একথা জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি কর্মশালায় রাজ্যের ৫৩টি এফপিসি অংশ নেয়।

মন্ত্রী জানান, ২০১৮ সালের আগে রাজ্যে মাত্র ৪টি এফপিসি ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩-এ। তিনি বলেন মাশরুম কেবল খাবার নয়, এটি একটি সুপারফুড—ভিটামিন ডি, আয়রনসহ বহু পুষ্টিগুণ এতে রয়েছে। বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক ও তামিলনাড়ুতে মাশরুম চাষ সর্বাধিক হয়। এটি এক নীরব বিপ্লব। দুধ, চাল, মাছ ও ডিমে আমরা আত্মনির্ভর হয়েছি, কিন্তু মাশরুমে এখনও পিছিয়ে আছি। এবার জৈব পদ্ধতিতে মাশরুম চাষ শুরু হবে। বর্তমানে রাজ্যে ২৬ হাজার হেক্টর জমিতে অর্গানিক ফসল ফলানো হচ্ছে, সেখানেই এফপিসির সহায়তায় মাশরুম চাষ যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, কৃষি এলাইড, পর্যটন , বন এবং বিদ্যুৎ —এই চারটি খাতের ওপর গুরুত্ব দিতে হবে। মন্ত্রী স্মরণ করিয়ে দেন, একসময় ধারণা ছিল যে ত্রিপুরায় পেঁয়াজ চাষ সম্ভব নয়, কিন্তু কৃষকরা তা ভুল প্রমাণ করেছেন। গত বছর ভালো পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়েছে।

তিনি বলেন, মাশরুম চাষ অর্থনীতিতে বড় পরিবর্তন আনছে। ইতিমধ্যেই ৫৬ মেট্রিক টন চাল, ৫৭৯ মেট্রিক টন আদা, ৫৩ মেট্রিক টন হলুদ, ৬৮০ মেট্রিক টন আনারস ও ৪.৫ মেট্রিক টন বর্ডস আই মরিচ জৈব পদ্ধতিতে উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হয়েছে ত্রিপুরা থেকে । জৈব ফসলের চাহিদা বিপুল। আমরা জৈব ও অজৈব দুই ধরনের চাষই করছি, তবে মানুষের জন্য জৈব খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবার মাশরুম চাষ জৈব প্রক্রিয়ায় শুরু করা হবে।

Releated Posts

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top