News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্প্রে মেশিন ব্লাস্ট হয়ে কৃষিক্ষেতেই মৃত্যু কৃষকের
Image

স্প্রে মেশিন ব্লাস্ট হয়ে কৃষিক্ষেতেই মৃত্যু কৃষকের

কমলপুর, ২৩ সেপ্টেম্বর : স্প্রে মেশিন ব্লাস্ট হয়ে কৃষি ক্ষেতেই মৃত্যু হয়েছে এক কৃষকের। মৃত কৃষকের নাম রনজিৎ কৈরী। ঘটনা দক্ষিণ মালিক ভান্ডার ঘাটি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ধান খেতে ঔষধ দেওয়ার সময় স্প্রে মেশিন ব্লাস্ট হয়ে মারা যায় রনজিৎ কৈরী (৪৮) নামে এক দিনমজুর। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সোমবার বিকালে কমলপুর থানার দক্ষিণ মানিক ভান্ডার ঘাঁটি এলাকায়। মৃত দিনমজুর রনজিৎ কৈরীর বাড়ি কমলপুর থানার বামনছড়া গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সংবাদ বিবরনে জানা যায়, মৃত দিনমজুর রনজিৎ কৈরীর বাড়ি কমলপুর থানার অন্তর্গত বামনছড়া গ্রামে। দিনমজুর রনজিৎ কৈরী স্প্রে মেশিন কাঁধে নিয়ে ঘাঁটি এলাকায় নাজিম উদ্দিনের ধান খেতে স্প্রে মেশিনের মাধ্যমে ধানের ঔষধ দিতে যায়। বেশ কিছু জায়গায় স্প্রে মেশিনের মাধ্যমে ঔষধ দেওয়ার পর কাধে থাকা স্প্রে মেশিন হঠাৎ ব্লাস্ট করে। দিনমজুর রনজিৎ কৈরী পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। সন্ধ্যা পেরিয়ে রাত নয়টা নাগাদ দিনমজুর রনজিৎ কৈরী বাড়িতে না যাওয়ায় তার ভাইয়ের ছেলে আকাশ কৈরী খুঁজতে বের হয়ে জানতে পারে তার কাকা দক্ষিণ মানিক ভান্ডার ঘাঁটি সংলগ্ন নাজিম উদ্দিনের ধান খেতে স্প্রে মেশিনের মাধ্যমে ঔষধ দেওয়ার কাজ করে। রাত নয়টা নাগাদ ধান খেতে গিয়ে দেখে রনজিৎ কৈরী স্প্রে মেশিন পিঠে থাকা অবস্থায় ধান খেতে পড়ে আছে।

সাথে সাথে অটো দিয়ে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। মৃত দিনমজুর রনজিৎ কৈরীর পিঠে ও মাথায় আঘাত লাগে। পুলিশ হাসপাতালে এসে প্রাথমিক তদন্তের জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

সোনামুড়ায় ডিওয়াইএফআই কনভেনশন, শিক্ষা-কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই: সিপাহীজলা জেলার সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার কর্মচারী সমন্বয় সমিতির হলঘরে ডিওয়াইএফআই -এর এক…

ByByReshmi Debnath Jul 6, 2026

রাজ্য সফরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্যের উন্নয়নে একাধিক উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই:রাজ্যে নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্য সুরক্ষা এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর, জনমুখী…

ByByReshmi Debnath Jul 6, 2026

মুহুরীপুরে হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাইখোড়া থানায় স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর এলাকায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায়…

ByByReshmi Debnath Jul 6, 2026

সোনামুড়ায় যৌথ অভিযানে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং সোনামুড়া থানার পুলিশের যৌথ…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top