News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহালয়ার তিথিতে অভয়নগর নিউস্টার ক্লাবের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত
Image

মহালয়ার তিথিতে অভয়নগর নিউস্টার ক্লাবের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত

আগরতলা, ২১ সেপ্টেম্বর : মহালয়ার পূর্ণ তিথির আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে এবারের শারদ উৎসবকে বিশেষ করে তুলেছে অভয়নগর নিউস্টার ক্লাব। এবারের শারদ উৎসবের থিম হিসেবে ক্লাবটি বেছে নিয়েছে “বাচ্চাদের মোবাইল থেকে দূরে সরিয়ে খেলার মাঠে নিয়ে আসা” – যা বর্তমান সময়ে শিশুদের ডিজিটাল নির্ভরতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে উদ্দীপ্ত।

এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে আজ একটি “বসে আঁকো” প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে তিনটি বয়সভিত্তিক বিভাগ রাখা হয়েছে।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশের বেশি শিশু অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় শিশুদের বয়স অনুযায়ী আঁকার বিষয়বস্তু করে দেওয়া হয়েছিল।

এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ক্লাবের উদ্দেশ্য শিশুদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা, প্রযুক্তি নির্ভর জীবনধারার বিরোধী সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজে সৃজনশীল ও মননশীল ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ভূমিকা রাখা।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top