News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর সফর: আগরতলায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণাদেশ জারি, ২১ ও ২২ সেপ্টেম্বর ৮ নং জাতীয় সড়কে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ
Image

প্রধানমন্ত্রীর সফর: আগরতলায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণাদেশ জারি, ২১ ও ২২ সেপ্টেম্বর ৮ নং জাতীয় সড়কে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ

আগরতলা, ২০ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরা সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে ঐদিন আগরতলা এমবিবি এয়ারপোর্ট থেকে সেকেরকোট পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণাদেশ জারি করেছেন। জেলাশাসকের আদেশ অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আগরতলা এমবিবি এয়ারপোর্ট থেকে সেকেরকোট পর্যন্ত ট্রিপার, ইট বহনকারী গাড়ি, সিমেন্ট বহনকারী গাড়ি, রড বহনকারী গাড়ি, বাঁশ বহনকারী গাড়ি সহ সব ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। জরুরী সেবা প্রদানকারী গাড়িগুলিকে ঐ সময়ে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেলাশাসকের আদেশ অনুযায়ী বিকল্প রাস্তাগুলি হল- (১) নারায়ণপুর -নরসিংগড়-রামনগর- গান্ধীগ্রাম বাজার- শালবাগান- রাবার বোর্ড- চানমারি। (২) জিবি- ইন্দ্রনগর- ধলেশ্বর-মঠচৌমুহনী- যোগেন্দ্রনগর- বাইপাস। (৩) এডিনগর- বটতলা- ফায়ার সার্ভিস- কের চৌমুহনী-শংকর চৌমুহনী- বড়জলা- ময়লাখলা (ভারত রত্ন ক্লাব হয়ে)- এমবিবি এয়ারপোর্ট। (৪) জিবি-আইএলএস- এসডিও চৌমুহনী- নন্দন নগর- বণিক্য চৌমুহনী- খয়েরপুর- আমতলী- খয়েরপুর বাইপাস- আমতলী।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন মাতাবাড়ি পরিদর্শন কর্মসূচির জন্য ২১ এবং ২২ সেপ্টেম্বর সিপাহীজলা জেলা প্রশাসনের নির্দেশে ৮ নং জাতীয় সড়কে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে পরীক্ষামূলক অভিযান চালানো হবে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী সিপাহীজলা জেলার উত্তম ভক্ত চৌমুনী থেকে বিশালগড় বাইপাস হয়ে পাথালিয়াঘাট পর্যন্ত সড়কের অংশ কিছু বিধিনিষেধের আওতায় থাকবে।

এই নির্দেশ অনুযায়ী জাতীয় সড়কের উক্ত অংশে ২১ সেপ্টেম্বর এবং ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ভিভিআইপিদের প্রস্থান পর্যন্ত চার চাকা এবং দুই চাকার যানবাহন পার্কিং করা যাবে না। রাস্তার পাশে নির্মিত বাঁশের ব্যারিকেডের পেছনে পার্কিং করতে হবে। জাতীয় সড়ক সংলগ্ন দুই পাশের ব্যবসায়ীদের কোনও সামগ্রী জাতীয় সড়কের উপর থাকতে পারবে না। বিশালগড় এবং বিশ্রামগঞ্জ হয়ে এয়ারপোর্ট এবং রেল স্টেশনগামী যাত্রীদের ঐ দিনগুলিতে দুপুর ১২ টার পূর্বে জাতীয় সড়কের উক্ত অংশ ত্যাগ করার জন্য উপদেশ দেওয়া হয়েছে। উত্তমভক্ত চৌমুহনী থেকে বিশালগড় বাইপাস হয়ে পাথালিয়াঘাট পর্যন্ত ৮ নং জাতীয় সড়কের অংশে পেট্রোল পাম্পগুলিকে তাদের পরিষেবা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। বিশালগড় বাইপাস এবং এসডিপিও অফিস চৌমুহনি থেকে বিশালগড় মোটরস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি আপৎকালীন পরিষেবার সাথে যুক্ত যানবাহন ছাড়া সাধারণ জনগণের জন্য উক্ত সময় বন্ধ থাকবে। এসডিপিও চৌমুহনী থেকে অফিসটিলা হয়ে বিশালগড় মোটরস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে। দক্ষিণ এবং গোমতী জেলা থেকে আগত প্রাইভেট গাড়িগুলিকে মেলাঘর সোনামুড়া-কলমচৌরা রুটটি ব্যবহার করতে উপদেশ দেওয়া হয়েছে। বিশালগড় এবং বিশ্রামগঞ্জ থেকে প্রাইভেট গাড়িগুলিকে বিশালগড় মধুপুর আগরতলা রুট বা বিশ্রামগঞ্জ ইট ভাট্টা টাকারজলা শ্রীনগর রুট ব্যবহার করতে উপদেশ দেওয়া হয়েছে। উক্ত নির্দেশাবলী এম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই তথ্য সিপাহীজলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top