News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসহায় বৃদ্ধা মায়ের কান্না, হতাশায় পুত্রকে কুলাঙ্গার বললেন বৃদ্ধা মা
Image

অসহায় বৃদ্ধা মায়ের কান্না, হতাশায় পুত্রকে কুলাঙ্গার বললেন বৃদ্ধা মা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য ভুলে গিয়ে অসুস্থ বৃদ্ধাকে অমানবিক অবস্থায় ফেলে রাখার অভিযোগ উঠল এক ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভার পান্ডবপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে।
৭০ বছর বয়সী মীরা দেব গত বুধবার সেকেরকোট এলাকায় মেয়ে শিপ্রা দেবের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর পায়ে আঘাত পান। তারপর থেকেই তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। প্রয়াত স্বামী সুকরঞ্জন দেবের মৃত্যুর পর দুই মেয়ে ও এক ছেলেকে মানুষ করেছেন মীরা দেব। সন্তানদের বিয়েও দিয়েছেন তিনি। কিন্তু আজ বার্ধক্যে এসে ছেলে দুলাল দেবের অবহেলায় অসহায় অবস্থায় পড়তে হয়েছে তাঁকে।
পরিবার সূত্রে জানা যায়, সিলভার ফ্যাক্টরিতে কর্মরত দুলাল দেব মায়ের চিকিৎসার কোনও দায়িত্ব নেননি। এমনকি প্রয়োজনীয় কাগজপত্রও মায়ের কাছ থেকে আটকে রেখেছেন বলে অভিযোগ। রেশন থেকে প্রাপ্ত চিনি ও জ্বালানি তেল পর্যন্ত দিতে অস্বীকার করেছেন তিনি। ফলে জামাতা বিশ্বজিৎ দে অর্থাভাবে শাশুড়ির চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন।
শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমের কাছে কাতর বৃদ্ধা মীরা দেব বলেন,
“ছোটবেলায় যাকে কোলে-পিঠে করে মানুষ করেছি, আজ সেই পেটের সন্তান আমাকে অবহেলা করছে। আমি বাধ্য হয়ে তাকে কুলাঙ্গার বলতে বাধ্য হচ্ছি। এমন সন্তান যেন আর এই পৃথিবীতে জন্ম না নেয়।”
গ্রামাঞ্চলে এই ঘটনা নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, সভ্য সমাজে দাঁড়িয়ে এমন অমানবিকতা কতটা সহনীয়? সমাজে কি তবে সন্তানরা গর্ভধারিণী মায়ের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ ভুলে যাচ্ছে?

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top