News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমস্ত নীতি নির্দেশনা মেনেই রবীন্দ্রভবন চত্বরে বার খোলার অনুমতি দিয়েছে দপ্তর: অর্থমন্ত্রী
Image

সমস্ত নীতি নির্দেশনা মেনেই রবীন্দ্রভবন চত্বরে বার খোলার অনুমতি দিয়েছে দপ্তর: অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সমস্ত নীতি নির্দেশনা মেনেই রবীন্দ্রভবন চত্বরে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে। আজ এমনটাই দাবি করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

রবীন্দ্র ভবন চত্বরে একটি বার খোলাকে কেন্দ্র করে এর বিরোধিতায় গর্জে উঠেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের নাইট ক্লাব খোলার অনুমতি দেওয়া কোনভাবেই রাজ্য সরকারের উচিত হয়নি। অবিলম্বে এটি এখান থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীরা। এই বিষয়ে এদিন স্পষ্টিকরণ দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাঁর কথায়, অর্থ দপ্তর থেকে যে অনুমতি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ নীতি নির্দেশনা মেনেই দেওয়া হয়েছে। মূলত জেলাশাসকের কাছে লাইসেন্সের আবেদন জানানো হয়। জেলাশাসক বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে অর্থ দপ্তরের কাছে অনুমতির জন্য পাঠান। সেই অনুযায়ী অর্থ দপ্তর অনুমতি প্রদান করেছেন রেস্টুরেন্ট কাম বার খোলার জন্য। এটি কোনভাবেই ‘নাইট ক্লাব’ নয়। ভুল শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, বার খোলার ক্ষেত্রে কিছু নীতি নির্দেশনা রয়েছে। যেমন, সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সেইবার খোলা থাকতে পারবে, এছাড়াও সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। সেই সবগুলি বিষয়ে পর্যবেক্ষণ করার পরেই জেলাশাসক অর্থ দপ্তরে অনুমতিপত্র প্রেরণ করেছেন। মন্ত্রী বলেন, এফএল শপ খোলার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নির্দেশনা রয়েছে, যেমন- ১০০ মিটারের মধ্যে কোনো, বিদ্যালয়, কলেজ, মন্দির, মসজিদ, হাসপাতাল থাকতে পারবেনা। কিন্তু বার খোলার ক্ষেত্রে সেই ধরনের কোনো নির্দেশনা নেই। তাই অর্থ দপ্তর থেকে যে অনুমতি দেওয়া হয়েছে সেটি সকল নীতি নির্দেশনা বিচার করেই দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরো বলেন, তারপরেও যেহেতু সেই রেস্টুরেন্ট কাম বার খোলাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে তাই পুনরায় মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। যাবতীয় বিষয়বস্তু তদন্ত করেই প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হবে বলেও জানিয়েছেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

Releated Posts

আট সভাধিপতির অফিসে এই মাসেই বসছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১৫ মে: ত্রিপুরা এখন সৌরশক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে এবং চলতি মাসের মধ্যেই রাজ্যের আটটি জেলার সব…

ByByReshmi Debnath May 15, 2026

টাকারজলা বিধানসভায় আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ডিজি-র কাছে স্মারকলিপি প্রদান

আগরতলা, ১৫ মে: টাকারজলা বিধানসভা এলাকায় ক্রমবর্ধমান অশান্তি, বোমা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং রাজনৈতিক হিংসার ঘটনায় উদ্বেগ…

ByByReshmi Debnath May 15, 2026

নির্ধারিত সময়ের আগেই ত্রিপুরায় বর্ষার আগমনের ইঙ্গিত, ২৬ মে সম্ভাবনার পূর্বাভাস আইএমডি-র

আগরতলা, ১৫ মে: : চলতি বছরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ২৬ মে নাগাদ কেরলে প্রবেশ করতে পারে বলে…

ByByTaniya Chakraborty May 15, 2026

রাজ্যে জ্বালানির কোনো সংকট নেই, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ মে: রাজ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। অযথা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top