News Flash

  • Home
  • দেশ
  • আসামে দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ১৮,৫৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
Image

আসামে দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ১৮,৫৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের আসাম সফরে আসছেন। সফরের প্রথম দিনে তিনি গুয়াহাটিতে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও ভারত রত্ন ডঃ ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উৎসবে অংশগ্রহণ করবেন এবং পরে রাজ্যজুড়ে ১৮,৫৩০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রী বিকেল ৫টা নাগাদ গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ ময়দানে আয়োজিত জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১,২০০ জন শিল্পী একসঙ্গে ডঃ হাজারিকার কালজয়ী গান পরিবেশন করবেন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি মহান শিল্পীর উত্তরাধিকারের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ্য।

গুয়াহাটি জুড়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর মোতায়েন ও যানচলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর , প্রধানমন্ত্রী যাবেন দাররাং জেলায়। সেখানে তিনি ৩,৬০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে দাররাং মেডিকেল কলেজ ও হাসপাতাল, একটি জিএনএম স্কুল ও বিএসসি নার্সিং কলেজ। তিনি বিভিন্ন সড়ক ও অবকাঠামোগত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সকাল ১১টা নাগাদ একটি জনসভায় ভাষণ দেবেন।

এরপর, প্রধানমন্ত্রী রওনা হবেন গোলাঘাট জেলার নমালিগড়ে, যেখানে তিনি নমালিগড় রিফাইনারি লিমিটেড-এর বায়ো-ইথানল প্ল্যান্টের উদ্বোধন করবেন। এই প্রকল্প পরিবেশবান্ধব শক্তির প্রসার, কার্বন নিঃসরণ হ্রাস এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি এনআরএল-এ একটি নতুন পলিপ্রপিলিন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা রাজ্যের শিল্পোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নেবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত প্রকল্প রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালীকরণ, শিল্পায়ন ও পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি, এর ফলে আসামে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top