News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে বনমোহৎসব উপলক্ষে নগর বনের শুভ উদ্বোধন, পালিত হল বন শহীদ দিবস
Image

কুমারঘাটে বনমোহৎসব উপলক্ষে নগর বনের শুভ উদ্বোধন, পালিত হল বন শহীদ দিবস

কুমারঘাট, ১১ সেপ্টেম্বর: ৭৬তম কুমারঘাট মহকুমা ও ঊনকোটি জেলা ভিত্তিক বনমোহৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাক্ষী রেখে আজ কুমারঘাট নগর বনের আনুষ্ঠানিক উদ্বোধন হল। প্রায় ১ কোটি ৮৯ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে গড়ে ওঠা এই নগর বনের উদ্বোধনের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বন শহীদ দিবস।

অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাতে চারা রোপণ ও গাছে জল দেওয়ার মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায়, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস, মহকুমা শাসক এন.এস. চাকমা, মহকুমা বন আধিকারিক অমিত দে-সহ তিন রেঞ্জার ঝুমুর চন্দ, সুজিত চাকমা ও এল. হালাম। পাশাপাশি বন দপ্তরের ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সমাজসেবীরাও অনুষ্ঠানে যোগ দেন।

এদিনের অনুষ্ঠানে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ১ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। এছাড়া পাঁচটি গ্রুপের মোট ৩০ জন প্রতিযোগীর হাতে স্মারক ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে জানান, প্রায় ৪০ হেক্টর জমি জুড়ে কুমারঘাট নগর বনের পথ চলা শুরু হল। এই নগর বনের সৌন্দর্য ও গরিমা ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা নগর বনের চারপাশ ঘুরে দেখেন। প্রথম দিন থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

Releated Posts

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

দেবজ্যোতির মর্মান্তিক মৃত্যুর পর জগন্নাথ দিঘিতে গঙ্গা পূজা, ১০৮ কলসি গোমতীর জল অর্পণ

উদয়পুর, ১৩ সেপ্টেম্বর: গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন…

ByByReshmi Debnath Sep 13, 2026

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top