News Flash

Image

গুলিবিদ্ধ হয়ে সঙ্কটাপন্ন যুবক, আটক দুই

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার অন্তর্গত দেবেন্দ্র পাড়ায় গতকাল রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত যুবক বর্তমানে আমবাসা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ওই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাতে দেবেন্দ্র পাড়ায় গুলির শব্দ শোনা যায়। এলাকার বাসিন্দারা তড়িঘড়ি করে সেখানে ছুটে গিয়ে দেখেন ওই পাড়ার বাসিন্দা সদামনি ত্রিপুরা(৪৫) রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয়রা ছৈলেংটা হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আমবাসা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতেট পরিবারের সদস্যরা জানিয়েছেন
তার উপর গুলি চালিয়েছপ কর্মসিং ত্রিপুরা এবং খাকসা মোহন ত্রিপুরা নামে দুই যুবক। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে আটক করেছে। সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top