News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে নব যুবা ম্যারাথনের আয়োজন
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে নব যুবা ম্যারাথনের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা যুব মোর্চা। আগামী ২১ সেপ্টেম্বর সকাল ৬টায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হবে নব যুবা ম্যারাথন দৌড়। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব।

তিনি জানান, সারা দেশের ১০০টি শহরে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। দেশজুড়ে প্রায় ১০ লক্ষ মানুষ এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ত্রিপুরা থেকেও অন্তত ১০ হাজার যুবক-যুবতী অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সুশান্ত দেব।
রাজ্যে আয়োজিত এই ম্যারাথন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউসের কাছে গান্ধী মূর্তির সামনে গিয়ে শেষ হবে।

এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শম্ভু লাল
চাকমা, রাজ্য প্রবক্তা অম্লান চক্রবর্তী এবং যুব মোর্চার স্পোর্টস সেলের ইনচার্জ প্রদীপ দেবনাথ।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top