আগরতলা, ৮ সেপ্টেম্বর : আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়েছে জিআরপি। ওই অভিযামে ৮ কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে বিহারের দুই মহিলা নেশাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
জিআরপি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে আগরতলা রেলস্টেশনে রুটিন চেকআপের সময় দুই নেশাকারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বেগে ৮ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ। তারা আগরতলা রেল স্টেশন থেকে বিহারের উদ্দ্যোশে গাঁজাগুলো নিয়ে যাচ্ছিল।
তিনি আরও জানিয়েছেন, ধৃতরা বিহারের নালন্দার বাসিন্দা সুষমা কুমারী(২৬) এবং সোমা কুমারী (২০)। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

