News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘মা চলে গেছেন, তবুও তাঁকে অপমান’: রাহুল গান্ধীর বিহার জনসভায় মায়ের প্রতি ‘অশ্লীল মন্তব্য’ নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী
Image

‘মা চলে গেছেন, তবুও তাঁকে অপমান’: রাহুল গান্ধীর বিহার জনসভায় মায়ের প্রতি ‘অশ্লীল মন্তব্য’ নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : প্রয়াত মায়ের উদ্দেশ্যে ‘অপমানজনক ভাষা’ ব্যবহারের বিতর্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সংঘ লিমিটেড-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রধানমন্ত্রী মোদী বলেন, এটি শুধু আমার মায়ের নয়, বিহারের সমস্ত মা ও কন্যাদের অপমান।

উল্লেখ্য, গত সপ্তাহে বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কংগ্রেসের ‘ভোটাধিকার যাত্রা’-য় দারভাঙ্গার মঞ্চ থেকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হিন্দিতে কুরুচিকর ভাষা ব্যবহার করে বলে দাবি করা হয়। ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

প্রধানমন্ত্রী বলেন, আমার মা আমাকে কোটি কোটি মায়ের সেবা করার জন্য আলাদা করেছিলেন। আপনারা সকলেই জানেন, এখন আমার মা আর নেই। কিছুদিন আগেশততম জন্মবর্ষ পূর্ণ করার পর কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি কখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এখন পৃথিবীতেও নেই। সেই মাকে কংগ্রেস-আরজেডি মঞ্চ থেকে গালিগালাজ করা হয়েছে। তিনি আরও বলেন, যারা ‘ভারত মাতা’-কে অপমান করতে দ্বিধা করে না, তাদের কাছে আমার মাকে গালি দেওয়া নতুন কিছু নয়। তবে এমন মানুষদের শাস্তি পাওয়া উচিত।

শৈশবের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমার মা পরিবারকে চরম দারিদ্র্যের মধ্যে লালন-পালন করেছিলেন। তিনি নিজের জন্য কখনও নতুন শাড়ি কিনতেন না, পরিবারের জন্য প্রতিটি পয়সা সঞ্চয় করতেন। আজও দেশের কোটি কোটি মা প্রতিদিন সেই রকম তপস্যা করে চলেছেন, বলেন প্রধানমন্ত্রী।

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top