News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে জেলা কংগ্রেসের বিক্ষোভ র‌্যালি, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ ৩৯ জন
Image

ধর্মনগরে জেলা কংগ্রেসের বিক্ষোভ র‌্যালি, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ ৩৯ জন

ধর্মনগর, ২৪ আগস্ট : “ভোট চোর গদি ছোড়” স্লোগানকে সামনে রেখে আজ ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়। ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আয়োজিত এই র‌্যালিতে জেলা কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।

র‌্যালি শেষে আয়োজিত পথসভা থেকে জেলা কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি সারা দেশে ভোট চুরির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে। এর ফলে দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বক্তারা দাবি করেন, “ভোট চুরি বন্ধ করতে হবে, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে।”

এদিনের কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণেরও আভাস মেলে। বিজেপি দল ছেড়ে ১১ পরিবারের মোট ৩৯ জন সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেন। জেলা কংগ্রেস নেতৃত্ব তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন।

কংগ্রেস নেতৃত্বের দাবি, জনগণ আজ বিজেপির ভোট চুরি ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংসের রাজনীতিতে বিরক্ত হয়ে বিকল্প শক্তি হিসেবে কংগ্রেসের দিকেই ঝুঁকছেন। ফলে আজকের বিক্ষোভ র‌্যালি ও পথসভাকে কেন্দ্র করে ধর্মনগর শহরে রাজনৈতিক উষ্ণতা বেড়ে যায়।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top