News Flash

  • Home
  • দেশ
  • ভবিষ্যতমুখী ও বৈজ্ঞানিক যুক্তিতে ভরপুর: সারমেয় নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত রাহুল গান্ধীর
Image

ভবিষ্যতমুখী ও বৈজ্ঞানিক যুক্তিতে ভরপুর: সারমেয় নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২২ আগস্ট: লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার সুপ্রিম কোর্টের সারমেয় নিয়ে সংশোধিত নির্দেশিকাকে ভবিষ্যতমুখী ও বৈজ্ঞানিক যুক্তিনির্ভর” বলে আখ্যায়িত করে স্বাগত জানালেন।

এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে রাহুল লেখেন,”আমি সুপ্রিম কোর্টের সংশোধিত নির্দেশনাকে স্বাগত জানাই। এটি জননিরাপত্তা ও প্রাণী কল্যাণের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার ভবিষ্যতমুখী পদক্ষেপ। এই দৃষ্টিভঙ্গি মানবিক এবং বৈজ্ঞানিক যুক্তির উপর ভিত্তি করে তৈরি।”

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এন.ভি. আঞ্জারিয়ার তিন সদস্যের বেঞ্চ শুক্রবার দিল্লি-এনসিআর অঞ্চলে বেওয়ারা কুকুরদের ধরার পর সম্পূর্ণ স্থানান্তরের নির্দেশ সংশোধন করে জানায়—কোনো কুকুর যদি র‍্যাবিড বা অতিমাত্রায় আক্রমণাত্মক না হয়, তবে স্টেরিলাইজেশন ও টিকাকরণ করার পর তাকে আগের এলাকার মধ্যেই ছেড়ে দিতে হবে। এছাড়া বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট ফিডিং জোন নির্ধারণ করতে হবে, এবং অননুমোদিত স্থানে কুকুরদের খাওয়ানো বন্ধ রাখতে হবে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top