News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব আরাধনায় ব্রত ভক্তরা
Image

শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব আরাধনায় ব্রত ভক্তরা

আগরতলা, ২১ জুলাই: শ্রাবণ মাস মানেই শিবের জন্ম মাস। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই দিনে বাবাকে সন্তুষ্ট করতে ভক্তরা বাবার মাথায় দুধ ও জল প্রদান করছেন। এদিন বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্যই বাবার মাথায় জল ও দুধ প্রদান করছেন ভক্তরা।

প্রসঙ্গত, শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস খুবই শুভ। এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন। শ্রাবণ মাসের সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে করা হয়। শ্রাবণে শিবলঙ্গে, মধু, দুধ, বেলপাতা, ধুতরো ফুল, আকন্দের মালা, জল অর্পণ করার রীতি রয়েছে। প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয়। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে আজ শিবের পুজোয় ব্রত হন অনেকেই।

এদিন শিবের মাথায় জল ঢালার জন্য সকাল থেকেই মন্দিরগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026

জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে, ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত এক

তেলিয়ামুড়া, ২২ জুন : জামাইষষ্ঠীর আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হল আতঙ্কে। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসে বড়সড়…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top