News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট মিটার এবং মাশুল বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে খোয়াইয়ে মিছিল সিপিআইএম-য়ের
Image

স্মার্ট মিটার এবং মাশুল বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে খোয়াইয়ে মিছিল সিপিআইএম-য়ের

আগরতলা, ১৯ জুলাই : স্মার্ট মিটার এবং মাশুল বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হচ্ছে। গোটা রাজ্য জুড়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের অবস্থান জারি করার জন্য আন্দোলনের ময়দানকে বেছে নিচ্ছে। স্মার্ট মিটার প্রকল্প বাতিল ও বিদ্যুতের অস্বাভাবিক মাশুল প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে শনিবার খোয়াই শহরে মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ অস্বাভাবিক মাশুল প্রত্যাহার ও স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল সি পিআইএম খোয়াই সুভাষ পার্ক কার্যালয়ে থেকে বের হয়। এই বিক্ষোভ মিছিল খোয়াই শহর পরিক্রমা করে খোয়াই মহকুমা বিদ্যুৎ কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।

এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন সি পি আই এম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম জেলা কমিটির সদস্য পলাশ ভৌমিক সহ অনান্য নেতৃত্বরা। এদিন বিদ্যুৎ কার্যালয়ের সামনে মিছিলের শেষে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সবাই নেতৃত্বরা বিদ্যুৎ মাশুল প্রত্যাহার ও স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে বিস্তারিত আলোচনা করেন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top