News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশাসামগ্রী বোঝাই একটি গাড়ি সহ দুই যুবককে আটক করল স্থানীয়রা
Image

নেশাসামগ্রী বোঝাই একটি গাড়ি সহ দুই যুবককে আটক করল স্থানীয়রা

আগরতলা, ১৪ জুলাই: নেশাসামগ্রী বোঝাই একটি গাড়ি সহ দুই যুবককে আটক করল স্থানীয়রা। ঘটনা রবিবার রাত প্রায় ১১ টা নাগাদ রাজধানীর দশমীঘাট ক্লাব সংলগ্ন এলাকায়। আটককৃত ২ যুবককে বটতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্লাবের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে স্থানীয় ক্লাবের সদস্যরা একটি সন্দেহজনক গাড়িকে দশমী ঘাট এলাকায় দেখে। গাড়িতে তারা লক্ষ্য করে প্রচুর পরিমাণ বিলেতি মদ বোঝাই করা হচ্ছে। সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করে পুলিশকে খবর দেয় তারা। ঘটনার খবর পেয়ে বটতলা ফাঁড়ি থানার এস আই মানিক বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। টিআর০১- বিজি- ০৩০২ নাম্বারের একটি মারুতি ওমনি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা দুজন যুবক মদন সরকার এবং আকাশ সরকারকে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিক তদন্ততে পুলিশ জানিয়েছে গাড়িতে প্রায় ১০০ বোতলের ওপর বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৬০-৭০ হাজার টাকা হতে পারে। দুই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট আইন পদক্ষেপ নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

এদিকে দশমীঘাট ক্লাবের সদস্যরা জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়কের ডাকে সাড়া দিয়ে তাদের এই নেশাবিরোধী অভিযান আগামীদিনেও জারি থাকবে।

Releated Posts

পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা…

ByByReshmi Debnath Oct 4, 2026

উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য।…

ByByReshmi Debnath Oct 4, 2026

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top