News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট মিটার বিতর্ক: বিলোনীয়ার বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে বিধায়কের সাক্ষাৎ
Image

স্মার্ট মিটার বিতর্ক: বিলোনীয়ার বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে বিধায়কের সাক্ষাৎ

বিলোনীয়া, ৩০ জুন: বিলোনীয়া বিধানসভার অন্তর্গত গ্রাহকদের স্মার্ট মিটারে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অজস্র অভিযোগের ভিত্তিতে বিলোনীয়ার বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার মনোরঞ্জন ত্রিপুরার সঙ্গে ডেপুটেশনে মিলিত হলেন বিলোনীয়ার বিধায়ক দীপংকর সেন। সোমবার সকালে বিধায়ক বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে স্মার্ট মিটারের এই বিতর্কিত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিধায়ক দীপংকর সেন, স্মার্ট মিটারে আসা অতিরিক্ত বিল খতিয়ে দেখার এবং এর কারণ অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, অসংখ্য গ্রাহক এই অস্বাভাবিক বিলের কারণে সমস্যায় পড়েছেন এবং এর একটি সুষ্ঠু সমাধান হওয়া জরুরি।

এছাড়াও, বিধায়ক দপ্তরের পরিকাঠামো উন্নয়নের বিষয়েও একাধিক প্রস্তাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, সামান্য বৃষ্টিতেই জেলা সদরের এই বিদ্যুৎ দপ্তরে জল ঢুকে যায়, যা কর্মীদের কাজের পরিবেশ এবং গ্রাহক পরিষেবা উভয়কেই ব্যাহত করে। এই পরিস্থিতিতে তিনি দ্রুত পুরাতন অফিস ভবন ভেঙে একটি নতুন আধুনিক অফিস নির্মাণের প্রস্তাব পাঠানোর কথা বলেন।

পাশাপাশি, ঈশানচন্দ্র নগর এলাকার জনগণের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে সেখানে একটি নতুন কল অফিস স্থাপনের প্রস্তাবও দেন বিধায়ক। বিলোনীয়া বিদ্যুৎ দপ্তরের অধীনে যেহেতু অসংখ্য গ্রাহক রয়েছেন, তাই পরিষেবা উন্নত করা অত্যন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।

জনগণের সমস্যা সমাধানে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, বিদ্যুৎ দপ্তর এই দাবিগুলো পূরণে কতটা দ্রুত পদক্ষেপ নেয়।

Releated Posts

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top