News Flash

Image

দুই বাংলাদেশী মহিলা সহ একজন ভারতীয় টাউট আটক

আগরতলা, ২৭ জুন : সীমান্ত রক্ষীবাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশী সহ একজন ভারতীয় টাউটকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশ এর ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। উত্তর গেইট এলাকা থেকে দুই বাংলাদেশী মহিলা এবং এক ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানায় খবর আসে উত্তর গেইট এলাকায় সন্দেহভাজন দুইজন মহিলা ঘোরাঘুরি করছেন। ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে দুইজন মহিলা এবং একজন পুরুষ আটক করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছেন। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ধৃতরা হলে, বাংলাদেশের বাসিন্দা রুমা শেখ, আকলিমা আক্তার এবং নতুনবাজারের বাসিন্দা কৃষ্ণ দেবনাথ। সে তাদেরকে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশে সাহায্য করেছেন।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দাবি পূরণ না হলে অস্ত্র ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি, ৭২ ঘণ্টার বনধে উত্তপ্ত ত্রিপুরা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: শান্তি চুক্তি বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনের ডাকা ৭২ ঘণ্টার ত্রিপুরা বনধের দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top