News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষমতালোভী কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রে ভারতের সংবিধানের আত্মা রক্তাক্ত হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

ক্ষমতালোভী কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রে ভারতের সংবিধানের আত্মা রক্তাক্ত হয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুন : ১৯৭৫ সালের ২৫ জুন ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় গণতন্ত্রে জরুরি অবস্থা জারির মাধ্যমে সংবিধান ও নাগরিক অধিকার হত্যা করা হয়েছিল।ক্ষমতালোভী কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রে ভারতের সংবিধানের আত্মা রক্তাক্ত হয়েছিল। আজ প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে মক পার্লামেন্ট অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিনের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে ঠিক ৫০ বছর পূর্বে স্বাধীন ভারতের ভূমিতে নেমে আসে জরুরীকালের অন্ধকার কালো ছায়া, ক্ষমতালোভী কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্রে রক্তাক্ত হয় ভারতের সংবিধানের আত্মা। তদানিন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক দুরভিসন্ধিতে ক্ষতিগ্রস্থ হয় ভারতবর্ষের সাধারণ নাগরিক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সংবাদমাধ্যম কিংবা ছাত্র-ছাত্রীদের জীবন। তাঁর কথায়, দেশ চালাতে হলে স্বচ্ছতা বজায় রেখে চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বায়িত্ব ভার গ্রহণ করার পর দেশের অগ্রগতি ত্বরান্বিত হয়েছে।

এদিন তিনি আরও বলেন, সম্পূর্ণ অগনতান্ত্রিকভাবে সংবিধানে সংযুক্ত হয় ৩৮,৩৯,৪০,৪১ ও ৪২ তম সংশোধনী,লাগু হয় মিসা আইন,খর্ব করা হয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। এই কলঙ্কজনক অধ্যায়কে স্মরণ করে আজ সুকান্ত অ্যাকাডেমিতে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top