News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে
Image

অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে

আগরতলা, ২৩ জুন: অম্বুবাচী উপলক্ষে আজ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। পরিবার এবং সমাজের মঙ্গল কামনাতে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন।

প্রসঙ্গত, অম্বুবাচী শব্দটি অম্বু এবং বাচী এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। অম্বু অর্থ জল এবং বাচী অর্থ বসন্ত। শাস্ত্রমতে অম্বুবাচী মানে নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। প্রতি বছর জুন মাসে অম্বুবাচী উপলক্ষ্যে মা কামাখ্যার মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। দেশ বিদেশে থেকে সাধু সন্তরা আসেন। সারা দেশব্যাপী চারদিন বিভিন্ন মন্দিরে ভক্তবৃন্দরা পূজার্চনা করে থাকেন। বিশেষ করে মহিলারা স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় পূজার্চনা করেন। আগরতলার লক্ষ্মীনারায়ান বাড়িতেও ভক্তবৃন্দের ভিড় লেগে থাকে এই চার দিন। স্বামীর মঙ্গলার্থে চার দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো এবং মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন।

এই পার্বণ উপলক্ষে আজ থেকেই রাজ্যের বিভিন্ন দেবালয়ে শুরু হয়েছে সদবাদের সিঁদুর খেলা ধুম। এদিন রাজধানীর লক্ষীনারায়ন বাড়ী মন্দিরে মহিলাদের মধ্যে চলে সিঁদুর খেলা। পরিবার এবং সমাজের মঙ্গল কামনাতেই সিঁদুর খেলায় মেতে উঠেছেন তারা। পৌরানিক ইতিহাসে কথিত আছে যে অম্বুবাচীর তিনদিন কোন শুভ কাজ হয় না ।কৃষকরাও এই তিন দিন জমিতে লাঙ্গল চালান না। ভূমিকে বিশ্রাম দিতেই নাকি এই পন্থা।যুগ যুগ ধরে এমনটাই চলে আসছে।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top