News Flash

  • Home
  • দিনের খবর
  • আবারও ‘মে ডে’: জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গৌহাটি-চেন্নাই ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ বেঙ্গালুরুতে
Image

আবারও ‘মে ডে’: জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গৌহাটি-চেন্নাই ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ বেঙ্গালুরুতে

বেঙ্গালুরু, ২১ জুন : আবারও ‘মে ডে’! এই আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে। কারণ, গৌহাটি-চেন্নাই বিমানের বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করতে হয়েছে। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় পাইলট ‘মে ডে’ সংকেত দিয়েছিলেন। ফলে, অবতরণের বিকল্প হিসেবে বেঙ্গালুরু বিমান বন্দরকে বেছে নেওয়া হয়েছিল।

জানা গেছে, ১৬৮ জন যাত্রী নিয়ে গৌহাটি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমান বৃহস্পতিবার রাতে চরম সংকটের মুখে পড়েছিল। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় পাইলট ‘মে ডে’ সংকেত দেন এবং অবশেষে বিমানটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ইন্ডিগো ফ্লাইট ৬ই-৬৭৬৪ (এ৩২১) গৌহাটি থেকে সন্ধ্যা ৪:৪০টায় উড়ে যায় এবং রাত ৭:৪৫ নাগাদ চেন্নাই বিমানবন্দরে অবতরণের সূচী নির্ধারিত ছিল। কিন্তু রানওয়েতে ল্যান্ডিং গিয়ার ছোঁয়ার পর পাইলট সিদ্ধান্ত নেন ‘গো অ্যারাউন্ড’ বা অবতরণ বাতিল করার—যা একপ্রকার ব্যাল্কড ল্যান্ডিং।

সুত্রের খবর, অবতরণের চেষ্টা ছিল ” আনস্টেবিলাইসড অ্যাপ্রোচ” এবং এরপর ৩৫ মাইল দূরে থাকা অবস্থায় পাইলট ‘মে ডে’ সংকেত পাঠান। বিমানের হঠাৎ ওঠানামা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। এক যাত্রী বলেন, অনেকেই আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন, অনেকের মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। বিমানবন্দরের ও এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর একাধিক সূত্র জানিয়েছে, পাইলট দ্বিতীয়বার অবতরণের চেষ্টা না করে সোজা বেঙ্গালুরু রওনা দেন।

সুত্রের দাবি, “সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল গ্রাউন্ড স্টাফদের সতর্ক করে দেয়। মেডিকেল ও দমকল কর্মীরা প্রস্তুত ছিলেন। রাত ৮টা ২০ মিনিট নাগাদ বিমানটি বেঙ্গালুরুতে নিরাপদে অবতরণ করে। একটি সূত্র জানায়, “বিমানটি যখন ‘গো অ্যারাউন্ড’ করে, তখন তার কাছে বাধ্যতামূলক ‘**মিনিমাম ডাইভারশন ফুয়েল**’ ছিল না বলেই মনে হচ্ছে।” তবে ইন্ডিগোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি যে পাইলট সত্যিই ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন কি না।

বেঙ্গালুরুতে অবতরণের পর, ফ্লাইট ক্রু ঘোষণা করেন বিমানটি জ্বালানি ভরার পর আবার চেন্নাই যাবে। পরবর্তীতে অন্য পাইলটদের পরিচালনায় বিমানটি রাত ১১টা ২৫মিনিট নাগাদ চেন্নাইতে অবতরণ করেছে।

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top