News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৩ জুলাই শুরু খার্চি পূজা, প্রস্তুতি চূড়ান্ত : রতন
Image

আগামী ৩ জুলাই শুরু খার্চি পূজা, প্রস্তুতি চূড়ান্ত : রতন

আগরতলা, ১২ জুন : আগামী ৩ জুলাই ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। আজ পুরাতন আগরতলা ব্লক অফিসে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। তাঁর দাবি, প্রতি বছরের মতো এবছর সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন, সাতদিন ব্যাপী খার্চি মেলায় দেশ ও বিদেশ থেকে সাধু-সন্ত ও ভক্তদের সমাগম হবে লক্ষ্যনীয়। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে চতুর্দশ দেবতার মন্দির সাজিয়ে তুলা হচ্ছে।

তাঁর দাবি, ৩ জুলাই ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। সাথে এদিন উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এবছরের খার্চি মেলাকে সাফল্য মন্ডিত করে তুলতে ইতিমধ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, মেলাী বিভিন্ন বিষয় নিয়ে দুটি সভাও অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া, মেলা ভিটেমাটি বিলি করার জন্য আবেদন জমা দেওয়া ১৫ জুন থেকে।

এদিন তিনি আরও বলেন, মেলার নিরাপত্তার দায়িত্বে থাকবে স্কাউট এবং গাডস। পাশাপাশি, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করতে টিএসআর, পুলিশ এবং স্বেচ্ছা সেবক উপস্থিত থাকবেন।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top