News Flash

Image

বজ্রপাতে আহত তিন

বিলোনিয়া ১১ জুন : বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের দুটি পৃথক পৃথক স্থানে বজ্রপাতে আহত হয়েছেন তিনজন। এর মধ্যে দুই জন মহিলা ও একজন পুরুষ। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।

বুধবার সন্ধ্যায় বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের চিত্তামারা বনন্ত পাড়া ও মনুর মুখ এলাকাতে বজ্র পাতের ঘটনাটি ঘটে । আহতরা হলেন রেখা ত্রিপুরা(২২) ও সুমন ত্রিপুরা(২৬), তারা উভয়েই দম্পতি। তাদের বাড়ি চিত্তামারা বনন্ত পাড়াতে । সেই সময় ঘরের ভিতরে রেখা ত্রিপুরা তার ছোট্ট শিশু সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় হঠাৎ বজ্রপাত হয়। এই বজ্রপাত ঘরের মধ্যে পড়ে আহত হয়। সেই সময় রেখা ত্রিপুরার স্বামী সুমন ত্রিপুরাও ছিল ঘরে। হঠাৎ বজ্রপাতে সুমন ত্রিপুরাও একপ্রকার আহত হয়। বর্তমানে কানে শুনতে পাচ্ছে না।

অপরদিকে মনুর মুখ এলাকার গৃহবধূ অনামিকা দেবনাথ (২৮)। বাজ পড়ার সময় অনামিকা সরকার রান্না ঘরে ছিল। বাজ পড়ার ফলে বর্তমানে অজ্ঞান অবস্থায় রয়েছে গৃহবধূ। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিলোনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত, আহতদের খোঁজ খবর নেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন ও আর্থিক সহায়তা প্রদান করে।

Releated Posts

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top