News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিকিমের দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ রাজ্যের দুই যুবকের সন্ধানে রাজ্যসরকার সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে, জানালেন মুখ্যমন্ত্রীর সচিব
Image

সিকিমের দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ রাজ্যের দুই যুবকের সন্ধানে রাজ্যসরকার সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে, জানালেন মুখ্যমন্ত্রীর সচিব

আগরতলা, ২ জুন : সিকিমে দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ রাজ্যের দুই যুবকের খোঁজে রাজ্য সরকার সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তাদের খুঁজে বের করতে রাজ্য সরকার চেষ্টা অব্যাহত রেখেছে। সিকিমের প্রশাসনও সার্বিক চেষ্টা করছেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বাঁধা সৃষ্টি হচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সচিব ড. পি.কে চক্রবর্তী।

তিনি বলেন, গত ২৯ মে, ২০২৫ উত্তর-সিকিম ভ্রমণকালে একটি পর্যটকবাহী গাড়ি গভীর খাদে দুর্ঘটনার কবলে পড়ে। উনকোটি জেলার কৈলাসহরের দুই যুবক দেবজ্যোতি দেব এবং স্বপ্ননীল দেব সহ মোট ১১জন পর্যটক এই গাড়িতে ছিল বলে জানা গেছে। রাজ্যের এই দুই যুবক এই দুর্ঘটনায় নিখোঁজ বলে মুখ্যমন্ত্রী সচিবালয়ের গোচরে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

ঘটনার খবর পেয়েই সচিব ড. পি.কে চক্রবর্তী নিজে এই বিষয়ে দ্রুত সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। সিকিমের মুখ্যমন্ত্রীর সচিব কে. এন. ভুটিয়ার সঙ্গে তিনি টেলিফোনে নিখোঁজ পর্যটকদের উদ্ধারের বিষয়ে খোঁজখবর নেন। ইতিমধ্যেই শ্রী ভুটিয়া আজ এক চিঠিমূলে জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া, প্রবল বৃষ্টিপাত এবং তিস্তা নদীর জলের তীব্র গতির কারণে গভীর খাদ থেকে পর্যটকবাহী গাড়িটি তুলে আনা এবং যাত্রীদের উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে।

তবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জোর তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সিকিম প্রশাসন থেকে জানা গেছে ওড়িশার দু’জন নাবালক যাত্রী কোনভাবে এক্ষেত্রে বেঁচে গেছে। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ভাঙ্গা অংশ কিছু উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ এই গাড়িতে থাকা রাজ্যের দু’জন পর্যটকের মধ্যে একজনের পিতা সহ এক আত্মীয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তীর কথাবার্তা হয়েছে। নিখোঁজ দুজনের পরিবার পরিজনরাও সিকিমে ছুটে গেছেন। এদিকে ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার এনডিআরএফ-এর দলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত রাজ্যের দুজনসহ মোট ৯ জন নিখোঁজ বলে জানা গেছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সিকিম রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ড. পি.কে চক্রবর্তী।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top