News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের সরকারি খাদ্য গুদাম থেকে উধাও ১৩ বস্তা চাল
Image

ধর্মনগরের সরকারি খাদ্য গুদাম থেকে উধাও ১৩ বস্তা চাল

আগরতলা, ২ জুন: ধর্মনগরের বটরশি স্থিত সরকারি খাদ্য গুদাম থেকে রাতারাতি উধাও হয়ে গেল ১৩ বস্তা চাল। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে ঘটে গেল এই ঘটনা তা ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার রাতে যখন তিনটি লরি চালক চাল ভর্তি গাড়ি গুদামে রেখে যায়। ওইদিন গাড়ি সহ চালের ওজন পরিমাপও করা হয় সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু সোমবার সকালে যখন চালকেরা গাড়ি নিতে আসেন তখনই শুরু হয় গন্ডগোল। দেখা যায় দুটি গাড়ির পিছনের দড়ি খোলা রয়পছে। এরপর চালকেরা গাড়ি পুনরায় ওজন করলে দেখা যায় দুটি গাড়ি থেকে উধাও হয়ে গেছে মোট ১৩ বস্তা চাল, যার পরিমাণ ৬.৫০ কুইন্টাল।

চালকদের অভিযোগ, তারা নিরাপত্তা কর্মীদের অনুমতি নিয়ে বৃষ্টির কারণে গাড়িগুলি গুদামে রেখে যায়। ভারী বৃষ্টিতে এলাকা জলমগ্ন থাকায় কয়েকদিন বাইরে বেরোতে পারেননি। কিন্তু আবহাওয়া স্বাভাবিক হতেই যখন সোমবার গাড়িগুলি আনতে আসেন তখনই চাঞ্চল্যকর এই চুরির ঘটনা। চালকদের কাছ থেকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ধর্মনগর থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নিকুঞ্জ দেবনাথ সহ বিশাল পুলিশবাহিনী।

উল্লেখযোগ্য, যেসব গাড়ি থেকে চাল চুরি হয়েছে সেগুলির নম্বর হল টিআর০২এইচ১৬৪৭ এবং টিআর০২এইচ১৬১৪। গুদামের ইনচার্জ দীলিপ লিসমারা এবং নিরাপত্তাকর্মীরা অবশ্য চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি,কেউ তাঁদের ফাঁসাতে চাইছে।

Releated Posts

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top