News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা বৃষ্টিতে উত্তর ত্রিপুরার কুর্তি গ্রাম পঞ্চায়েতে ভয়াবহ বন্যা, জলমগ্ন মানিকনগর কলোনি
Image

টানা বৃষ্টিতে উত্তর ত্রিপুরার কুর্তি গ্রাম পঞ্চায়েতে ভয়াবহ বন্যা, জলমগ্ন মানিকনগর কলোনি

ধর্মনগর, ২ জুন: টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে উত্তর ত্রিপুরার কুর্তি গ্রাম পঞ্চায়েতজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। লাগাতার বর্ষণের ফলে গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ নিম্নাঞ্চল জলের নিচে চলে গিয়েছে। এর জেরে সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে এক নম্বর ওয়ার্ডের মানিকনগর কলোনিতে।
স্থানীয়রা জানিয়েছে, ছোট-বড় মিলিয়ে মোট দশটি ছড়া ও তিনটি নদীর জল একযোগে প্রবেশ করেছে মানিকনগর এলাকায়। বিশেষ করে কুর্তি, থাল ও কয়লা নদীর জল উপচে পড়ে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল। এই জলাবদ্ধতার ফলে এখন পর্যন্ত প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি বাড়িতে জল ঢুকে পড়েছে। অনেক বাড়ির ভিতরে হাঁটুজল, আবার কোথাও কোমরসমান জল।
এছাড়াও অধিকাংশ রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে, যার ফলে এলাকা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ত্রাণ বা উদ্ধারকার্যের তেমন কোনো কার্যকরী ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এখন নজর প্রশাসনের দিকে– কবে পৌঁছাবে প্রয়োজনীয় সাহায্য ও ত্রাণ সামগ্রী।

Releated Posts

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top