News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোমতী জেলাশাসকের কার্যালয় চত্বরে উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভেঙে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ওয়াইটিএফ-র
Image

গোমতী জেলাশাসকের কার্যালয় চত্বরে উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভেঙে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ওয়াইটিএফ-র

আগরতলা, ২ জুন: গোমতী জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে ওয়াই টি এফ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। ওই বিক্ষোভকে ঘিরে গোমতী জেলা শাসক কার্যালয় চত্বরে উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জেলাশাসক কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ২৬ মে প্রদ্যোত কিশোর দেবর্বমণের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। পরের দিনই মথার যুব সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট গোমতী জেলার শাসককে অপসারণের দাবি জানালো ওয়াইটিএফ। কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে আজ জেলা শাসকের অফিস সহ জেলার সব অফিসে তালা দেবার ঘোষণা দিয়েছে মথার যুব সংগঠন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথার এক যুব নেতা বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসকরা জনগণের সেবা করে চললেও তা দেখার বিষয় ওয়াইটিএফের নেই। গোমতী জেলার জেলাশাসক কেন প্রদ্যোত কিশোর দেববর্মণের দেখা করেননি এর জবাব দিতে হবে, বলে জানান তিনি। তিপরা মথাকে দুর্বল ভাবার চেষ্টা করলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top