News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংস্কারের অভাবে বেহাল দশা ২০৮ নং জাতীয় সড়ক, পথ অবরোধ স্থানীয়দের
Image

সংস্কারের অভাবে বেহাল দশা ২০৮ নং জাতীয় সড়ক, পথ অবরোধ স্থানীয়দের

আগরতলা, ২০ মে: সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে ২০৮ নং জাতীয় সড়কের মানিক ভান্ডার চৌমুহনী এলাকা। আজ ওই এলাকায় কাঁদার মধ্যে আটকে পড়লো পাথর বোঝাই লরি। ফলে, তিন দিক থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশেষে বাধ্য হয়ে ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, নির্মাণের ছ’মাস পর থেকেই বেহাল হয়ে পড়েছে ২০৮ নং জাতীয় সড়ক। সংস্কারের অভাবে ধুঁকছে জরাজীর্ণ অবস্থায় খোয়াই -কমলপুর -কুমারঘাট রোড’র মানিকভান্ডার চৌমুহনি। আজ একটি পাথর বোঝাই লরির চাকা কাঁদায় ফেঁসে যায়। তাতে, তিন দিক থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে, জনগণ চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রত্যেকদিন এ রাস্তা ধরেই যাতায়াত করতে হয় তাঁদের। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়ে থাকায় যানচলাচলে সমস্যা রয়েছে। এমনকি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় চালকদের। অবশেষে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top