News Flash

  • Home
  • Uncategorized
  • দূতাবাসের নগদ খরচে বিধিনিষেধ না তুললে পালটা পদক্ষেপের হুমকি মেস্কার
Image

দূতাবাসের নগদ খরচে বিধিনিষেধ না তুললে পালটা পদক্ষেপের হুমকি মেস্কার

russian-flag-1168861_960_720মস্কো, ৬ ডিসেম্বর (হি.স.) : এবার নোট বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করল রাশিয়া| দিল্লিতে দূতাবাসের কাজকর্ম ঠিক মত চালানো যাচ্ছে না, এই অভিযোগে বিদেশ মন্ত্রকের কাছে জবাব তলব করলেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত | এমনকী দূতাবাসের নগদ খরচের ওপর বিধিনিষেধ না তুললে পালটা পদক্ষেপের হুমকি দিয়েছে মস্কো |
নোট বাতিলের পর দূতাবাসগুলির খরচে রাশ টেনেছে কেন্দ্রীয় সরকার| যার ফলে সপ্তাহে ৫০,০০০ টাকার বেশি নগদ খরচ করতে পারছে না তারা | এর ফলে দূতাবাস চালাতে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়ে গত ২ ডিসেম্বর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিয়েছেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কাদাকিন| সেই চিঠির উত্তর এখনো মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে দূতাবাসের তরফে|
রুশ দূতাবাসের কর্মীদের অভিযোগ, নগদের অভাবে ভাল করে খাওয়াদাওয়া করতে পারছেন না তাঁরা| এত কম টাকায় কী করে এতবড় একটি দূতাবাস চালানো সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা| ওদিকে কেন্দ্র বিষয়টিতে গা না-করায় পালটা পদক্ষেপের হুমকি দিয়েছে ক্রেমলিন|
মস্কো থেকে রুশ বিদেশমন্ত্রকের প্রতিনিধি জানিয়েছেন, দূতাবাসের নগদ জমা রাখার ওপর বিধিনিষেধ আরোপ আন্তর্জাতিক বিধি বিরোধী| এ বিষয়ে ভারত সরকারের তরফে আধিকারিকভাবে কিছু জানানো না-হলেও সূত্রের খবর, নোট বাতিলের ফলে এদেশে অবস্থিত দূতাবাসগুলি ও অনাবাসী ভারতীয়দের কী সমস্যা হচ্ছে তা জানতে বিভিন্ন মন্ত্রককে নিয়ে একটি কমিটি তৈরির প্রস্তুতি চলছে|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top