News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Image

নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ মে:
নিজ ঘরে থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে ধর্মনগর মহকুমার জেলরোডের ক্ষুদিরাম সরণীতে। এ সম্পর্কে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান, তাদের কাছে একটি খবর আসে ধর্মনগর মহকুমার জেলরোডের ক্ষুদিরাম সরণীতে এক নাবালক ফাঁসিতে আত্মহত্যা করে। সাথে সাথে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের নাম সপ্তর্ষি পুরকায়স্থ(১৬), পিতা সুকমল পুরকায়স্থ।

পুলিশ আধিকারিক জানান, আত্মহত্যার রহস্য উন্মোচন করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদেরও আনা হয়েছিল। পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর বেরিয়ে আসবে প্রকৃত কারণ। এখানে উল্লেখ্য যে, সপ্তর্ষি পুরকায়স্থ পানিসাগরে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, দুদিন পূর্বে তার ফলাফল ঘোষণা হয়। সপ্তর্ষি ৮১% এবং তিনটি বিষয়ে লেটার মার্কস পেয়ে পাশ করে। কিন্তু কি কারনে আত্মহত্যার পথ বেছে নেয় সপ্তর্ষি পুরকায়স্থ সেটাই এখন তদন্ত সাপেক্ষ।

Releated Posts

ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে বিতর্ক, ইট ও রড সরানোর অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ আগস্ট: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী সরানো ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে…

ByByReshmi Debnath Aug 16, 2026

বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের

আগরতলা, ১৬ আগস্ট: বাম হোক কিংবা রাম—সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, কিন্তু বদলায়নি সিমনা-রবিচরণ এলাকার মানুষের দুর্ভোগ। বছরের পর…

ByByReshmi Debnath Aug 16, 2026

নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ আগস্ট: সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কোনও আপস করা যাবে না—এমনই…

ByByReshmi Debnath Aug 16, 2026

গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৬ আগস্ট: চণ্ডীপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা সরেজমিনে…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top