News Flash

  • Home
  • দেশ
  • আদমপুর বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রীর সফর, জওয়ানদের সাহসকে করলেন কুর্নিশ
Image

আদমপুর বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রীর সফর, জওয়ানদের সাহসকে করলেন কুর্নিশ

আদমপুর , ১৩ মে — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি সফর করলেন এবং সেখানে মোতায়েন বীর জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতা করলেন। প্রধানমন্ত্রী তাঁদের শৌর্য ও সাহসের প্রশংসা করে মনোবল বাড়ানোর বার্তা দেন।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “সাহস, সংকল্প ও নির্ভয়ের প্রতীক জওয়ানদের মাঝে থাকা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখছে, ভারত তার প্রতি চিরঋণী থাকবে।”

প্রধানমন্ত্রীর এই সফর পহেলগাম জঙ্গি হামলার পর শুরু হওয়া ‘অপারেশন সিন্দূর’-এর সাফল্যের প্রেক্ষাপটে হয়েছে। এই অভিযানে ভারত পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবং ১০০-রও বেশি জঙ্গি নিকেশ হয়েছে।

গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে এবং ভারত কোনও পারমাণবিক হুমকিতে ভয় পায় না।”

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top