News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রামীন ব্যাংকের ব্যবসা ১৩.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে : চেয়ারম্যান
Image

গ্রামীন ব্যাংকের ব্যবসা ১৩.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে : চেয়ারম্যান

আগরতলা, ৯ মে : গ্রামীন ব্যাংকের মোট ব্যবসা ১৩.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের ১২৩৯৮.৫৫ কোটি টাকা থেকে এবছর ৩১ মার্চ পর্যন্ত ১৪০৮৫.১৪ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমান অর্থবছরে আমানত ১৪.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং।

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং বলেন, ১৯৭৬ সালের ২১ ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংকের শেয়ারহোল্ডাররা হচ্ছে ভারত সরকার ৫০ শতাংশ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৩৫ শতাংশ, এবং ত্রিপুরা সরকার ১৫ শতাংশ।

এদিন তিনি আরও বলেন, আগরতলায় ব্যাঙ্কের প্রধান কার্যালয় রয়েছে। তাছাড়া, ত্রিপুরার আটটি জেলায় ১৫০টি শাখা, ১২টি ইউএসবি এবং ৩টি আঞ্চলিক কার্যালয় আগরতলায় (পশ্চিম ত্রিপুরা), উদয়পুর (দক্ষিণ ত্রিপুরা) এবং কৈলাসহর (উত্তর ত্রিপুরা) এ কাজ করছে। এদিনের সাংবাদিক সম্মেলনে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা ২৪-২৫ অর্থবছরে তাদের পারফরম্যান্স তুলে ধরেন।

তাঁর কথায়, এই অর্থবছরে গ্রামীন ব্যাংকের মোট ব্যবসা ১৩.৬০% বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের ১২৩৯৮.৫৫ কোটি টাকা থেকে এবছর ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি পেয়ে ১৪০৮৫.১৪ কোটি টাকা হয়েছে। বর্তমান অর্থবছরে
আমানত ১৪.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩১ মার্চ যা ছিল ৮৮০০.৮১ কোটি ২০২৫ সালের ৩১ মার্চ বেড়ে হয়েছে ১০০৬৬.০০ কোটি টাকা। তবে এই আর্থিক বছরে ব্যাঙ্কের সি ডি অনুপাত কিছুটা কমে গেছে।

এদিন তিনি আরও বলেন, ৩১ মার্চ ছিল ৪০.৮৮ শতাংশ ২০২৫ সালের ৩১ শে মার্চ কমে হয়েছে ৩৯.৯৩ শতাংশ। ব্যাঙ্ক পিএনবি, মেটলাইফ, বাজাজ, কানাড়া, এইচএসবিসি, কেয়ার এর মতো থার্ডপার্টির প্রোডাক্ট বিক্রি জাতীয় অন্যরকম সাবস্টেনশিয়‍্যাল কমিশনের মাধ্যমে ১.৭৫ কোটি টাকা আয় করেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন কংগ্রেসের নতুন রাজনৈতিক পথচলার সূচনা: সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৬ অক্টোবর: দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিভিন্ন সময়ে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলির উপর…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top