News Flash

  • Home
  • দিনের খবর
  • রাতভর সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, উরিতে মৃত্যু এক মহিলার
Image

রাতভর সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, উরিতে মৃত্যু এক মহিলার

জম্মু , ৯ মে : জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি অব্যাহত রাখল পাকিস্তান। গতকাল রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে একাধিক জায়গায় গোলাগুলি চালিয়েছে পাক সেনা। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উরিতে সীমান্তের ও পার থেকে ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন আরও এক জন। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মুর সীমান্তবর্তী অঞ্চলে পরিদর্শনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পশ্চিম দিকের সীমান্ত বরাবর একাধিক জায়গায় রাতভর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে গিয়েছে পাকিস্তান। হামলার প্রতিটি চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামানো হয়েছে।

গতকালরাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্তলাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁকে ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহৌর, সিয়ালকোটে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।

শুক্রবার ইসলামাবাদের তরফে অবশ্য দাবি করা হয়েছে, তারা ভারতে কোনও ড্রোন হামলা চালায়নি। তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।

Releated Posts

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, সাব-ইন্সপেক্টরের কলার ধরার অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি…

ByByNews Desk Oct 6, 2026

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026

দলীয় তহবিল ব্যবহারে বাধা, বিশেষ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা শিবির

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): দুর্গাপুজোর আগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Oct 5, 2026

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top