News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ৬০ শতাংশ বিদ্যুতের গ্রাহক বিল পরিশোধ করেন না : মন্ত্রী
Image

ত্রিপুরায় ৬০ শতাংশ বিদ্যুতের গ্রাহক বিল পরিশোধ করেন না : মন্ত্রী

আগরতলা, ৪ মে : ত্রিপুরায় ৬০ শতাংশ গ্রাহক বিদ্যুতের বিল পরিশোধ করেন না। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বিদ্যুতের বিল সংগ্রহের এই করুণ অবস্থার বিষয়টি জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তাঁর কথায়, ত্রিপুরায় ৯ লক্ষ ২৭ হাজার ৮৮৩ জন বিদ্যুতের গ্রাহকের মধ্যে মাত্র ৪ লক্ষ ৩২ হাজার ৪৫ জন সময় মতো বিল মিটিয়ে দেন।

এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বিদ্যুৎ মন্ত্রী বলেন, সরকারি সহায়তা ছাড়া বিদ্যুৎ নিগম নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। কারণ, ৬০ শতাংশ গ্রাহক বিদ্যুতের বিল সময় মতো মিটিয়ে দেন না। তাঁদের বিল বছরের পর বছর বকেয়া থাকছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, তুলাশিখর বিদ্যুৎ সাব-ডিভিশনের অধিনে ১২৬২০ জন গ্রাহকের মধ্যে মধ্যে মাত্র ১১৩৫ জন সময় মতো বিল মিটিয়ে দেন। একইভাবে, হেজামারায় ১৭২৭৩ জন গ্রাহকের মধ্যে ২২৩৫ জন, মুঙ্গিয়াকামিতে ৭৭৩৪ জন গ্রাহকের মধ্যে ১০০৫ জন, যতনবাড়িতে ১২২৪৪ জন গ্রাহকের মধ্যে ১৫৭৪ জন সময় মতো বিল মিটিয়ে দেন।

তিনি জানান, সারা রাজ্যের মধ্যে শুধু আগরতলায় বিভিন্ন বিদ্যুৎ সাব-ডিভিশনের অধিনে সবচেয়ে বেশি গ্রাহকরা সময় মতো বিদ্যুতের বিল মিটিয়ে দেন। তিনি জানান, বনমালিপুর বিদ্যুৎ সাব-ডিভিশন ওয়ানের অধিনে ৭২ শতাংশ, বনামালিপুর বিদ্যুৎ সাব ডিভিশন টু-র অধিনে ৭৩.১৭ শতাংশ, আইজিএম ৭৪ শতাংশ, এছাড়া ভাংমুনে ৬৫.১৮ শতাংশ গ্রাহক সময় মতো বিদ্যুতের বিল মিটিয়ে দেন।

তিনি জানান, গত এক বছরে বিদ্যুৎ চুরির ১০১৫টি ঘটনা, ১০৭৭৯টি হুক লাইন বিচ্ছিন্ন এবং ৪ কোটি ১৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকার ৩ কোটি ৩৭ লক্ষ টাকা ইতিমধ্যে আদায় করা সম্ভব হয়েছে। সাথে তিনি যোগ করেন, এখন সরকারি দফতরে বিদ্যুতের বিল বকেয়া নেই।

Releated Posts

রাজ্য সরকার দ্রুত বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলি পূরণের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মে: শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধে সম্পৃক্ত হয়ে প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানের দুয়ার খুলে দিতে হবে। মনে…

ByByReshmi Debnath May 14, 2026

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান…

ByByReshmi Debnath May 14, 2026

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ…

ByByReshmi Debnath May 14, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই। তাই জনগণকে…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top