নিজস্ব প্রতিনিধি, চড়িলাম / কমলসাগর, ৩ ডিসেম্বর৷৷ সাত সকালে দুর্ঘটনায় চড়িলাম ও সিপাহিজলার নৌকাঘাট এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন৷ এদিকে, গত ২৭ নভেম্বর রাতে দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন৷
ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার সাত সকালে জাতীয় সড়কের নির্মাণ কাজে নাইটগার্ড সুকুমার দেবনাথ (৬০) তার ডিউটি সেরে যখন বাইসাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হন ঠিক এমন সময় চড়িলাম বনকুমারীস্থিত এলাকায় একটি মারুতী ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তায় চিৎকার শুরু করলে এলাকার মানুষ ছুটে আসে৷ ততক্ষণে মারুতী ভ্যান পালিয়ে যেতে সক্ষম হয়৷ এখন পর্যন্ত গাড়িটির নাম্বার এবং চালকের হদিশ পাওয়া যায়নি৷ সঙ্গে সঙ্গে এলাকার মানুষের চেষ্টায় তাকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসায় পর হাপানিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন৷ সেখান থেকে আবার বেলা বারটার সময় আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইকেল আরোহী নাইটগার্ড সুকুমার দেবনাথকে৷ তার মেরুদন্ড ও পা ভাঙ্গার খবর পাওয়া গেছে৷ এখন তার চিকিৎসা চলছে৷ অপরদিকে বিকাল ৩টায় সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ণ এলাকায় আগরতলা থেকে আসা টিআর০৮-১২০৭ নম্বরের একটি বাস একই দিকে যাওয়া একটি টিআর-০১এইউ -০৩১৫ নম্বরের ইকো গাড়িকে পিছন দিকে ধাক্কা দিলে গাড়িতে থাকা যাত্রী জ্যোতি দেবনাথ (৫৫) গুরুতর আঘাত পান৷ তার বাড়ি খয়েরপুর মুড্ডাপাড়া৷ তার মাথায় আঘাত পেয়ে পাঁচটি সেলাই লাগে এবং প্রাথমিক চিকিৎসার পর বিশালগড় মহকুমা হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়৷ এই ঘটনায় বাস ও ইকো দুটি গাড়িই বিশালগড় থানায় নিয়ে আসা হয়েছে৷
এদিকে, গত ২৭ নভেম্বর রাতে কমলাসাগরের কৈয়াঢেপায় একটি গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক মিটন মিয়া গুরুতর আহত হন৷ তাকে প্রথমে বিশালগড় হাসপাতাল এবং পরে জিবিতে নিয়ে আসা হয়৷ কয়েকদিনে ধরে জিবিতে চিকিৎসা চলছিল তার৷ কিন্তু আজ সকালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মিটন মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তার মৃত্যুতে কৈয়াঢেপা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
পৃথক স্থানে যান সন্ত্রাসে হত এক, গুরুতর দুই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















