News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতিটি ভারতীয়কে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদীদের ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করতে হবে: রাহুল গান্ধী
Image

প্রতিটি ভারতীয়কে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদীদের ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করতে হবে: রাহুল গান্ধী

শ্রীনগর, ২৫ এপ্রিল (হি.স.): কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার সকালে শ্রীনগরে পৌঁছন। তিনি এদিন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি জম্মু ও কাশ্মীরের কংগ্রেস নেতাদের সঙ্গেও দেখা করেন। তাঁদের সঙ্গে আলাপ-আলোচনাও করেন। পহেলগাম জঙ্গি হামলায় আহতদের সঙ্গে দেখা করতে শ্রীনগরের হাসপাতালে যান তিনি।

রাহুল গান্ধী এদিন পহেলগামে জঙ্গি হামলা সম্পর্কে বলেন, এটি একটি ভয়ানক ঘটনা। এই পরিস্থিতিতে প্রতিটি ভারতীয়র ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদীদের ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করা প্রয়োজন। তিনি এও বলেন, আমি সার্বিক পরিস্থিতি জানতে এবং সাহায্য করতে এখানে এসেছি। জম্মু ও কাশ্মীরের সমস্ত মানুষ এই ভয়াবহ হামলার নিন্দা করেছে এবং তারা দেশের পাশে আছে। আমি আহতদের একজনের সাথে দেখা করেছি। যাঁরা তাঁদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাঁদের সবার প্রতি আমার সমবেদনা। আমি সবাইকে বলতে চাই গোটা দেশ তাঁদের পাশে আছে।

গতকাল আমরা সরকারের সঙ্গে বৈঠক করেছি এবং সমগ্র বিরোধী দল এই হামলার নিন্দা করেছে। পাশাপাশি সরকারের যেকোনও পদক্ষেপে আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি। যা কিছু হয়েছে তার পেছনে সমাজকে বিভক্ত করার ষড়যন্ত্র রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি ভারতীয়কে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদীদের ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করা প্রয়োজন। এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসকে পরাজিত করতে হবে। সর্বদা সন্ত্রাসবাদকে পরাস্ত করতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে একসাথে লড়তে হবে। আমি জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি। আমি তাঁদের উভয়কে আশ্বস্ত করেছি যে আমি এবং আমাদের দল তাঁদের পূর্ণ সমর্থন করব।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে কেন্দ্রীয় সরকারের যে কোনও কড়া পদক্ষেপের পূর্ণ সমর্থন জানিয়েছেন রাহুল গান্ধী।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top