News Flash

  • Home
  • দেশ
  • আরও এক প্রত্যাঘাত, পাক নাগরিকদের ভিসা স্থগিত করার সিদ্ধান্ত ভারতের
Image

আরও এক প্রত্যাঘাত, পাক নাগরিকদের ভিসা স্থগিত করার সিদ্ধান্ত ভারতের

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): পাকিস্তানকে আরও এক প্রত্যাঘাত ভারতের। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায়, ভারত সরকার তাৎক্ষণিকভাবে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত কর্তৃক প্রদত্ত সমস্ত বৈধ ভিসা ২৭ এপ্রিল ২০২৫ থেকে বাতিল করা হয়েছে।

পাকিস্তানি নাগরিকদের জন্য প্রদত্ত মেডিকেল ভিসা কেবলমাত্র ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে। ভারতে বর্তমানে বসবাসকারী সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ছাড়তে হবে। ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়াতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদেরও যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

—————

Releated Posts

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026

কর্ণাটকে বিজেপি সভাপতির শিকারিপুরা কেন্দ্র থেকে ‘ভারত জোড়ো ২.০’ পদযাত্রা শুরু কংগ্রেসের

শিবমোগ্গা (কর্ণাটক), ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক প্রদেশ কংগ্রেস বুধবার শিবমোগ্গা জেলার শিকারিপুরা তালুকের কিত্তাদাহল্লি গ্রাম থেকে ‘ভারত জোড়ো…

ByByNews Desk Sep 30, 2026

অমিত শাহের পাঞ্জাব সফরের আগে মাদক ও অস্ত্র পাচারচক্র ভাঙার দাবি পুলিশের

চণ্ডীগড়, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঞ্জাব সফরের কয়েক ঘণ্টা আগে অমৃতসরে তিনটি মাদক পাচার ও…

ByByNews Desk Sep 30, 2026

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top