News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে ফের সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক যুবক
Image

উদয়পুরে ফের সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক যুবক

উদয়পুর, ২১ এপ্রিল :
উদয়পুর মাতারবাড়ি আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় সোমবার ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল। দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। আহত যুবকের নাম নেপাল দে (২২), বাড়ি চন্দ্রপুর কাঁঠালতলী এলাকায়।

জানা গেছে, নেপাল দে বাইক নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথের মাঝে মাতারবাড়ি সংলগ্ন এলাকায় হঠাৎ করেই তিনি বাইকসহ রাস্তার মাঝে পড়ে যান। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, নেপাল দে দীর্ঘক্ষণ রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরবর্তীতে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।

জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরিভাবে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।

অন্যদিকে, এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনার খবর রাধাকিশোরপুর থানায় জানানো হলেও, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় নিয়ে নেয়। এতে জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সড়ক নিরাপত্তা ও পুলিশি সাড়া দেওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top