News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের বেলফাঙে ড্রাগস সহ ধৃত দুই পাচারকারী, উদ্ধার গাড়ি ও মাদক
Image

খোয়াইয়ের বেলফাঙে ড্রাগস সহ ধৃত দুই পাচারকারী, উদ্ধার গাড়ি ও মাদক

খোয়াই, ১৬ এপ্রিল: বাংলা নববর্ষের দুপুরে চাঞ্চল্যকর ঘটনায় খোয়াই জেলার বেলফাঙ এলাকায় ড্রাগস সহ দুই পাচারকারীকে আটক করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে পুলিশের জালে ধরা পড়ে ওই দুই ব্যক্তি।

জানা গেছে, মঙ্গলবার আনুমানিক দুপুর ২টা নাগাদ একটি সন্দেহজনক গাড়িকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ৬ গ্রাম ড্রাগস ও একটি গাড়ি, যা পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ।

খোয়াই থানার পুলিশ সূত্রে খবর, ধৃতরা খোয়াই অভিমুখে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top