মুম্বই, ২০ নভেম্বর (হি.স.) : নোট বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত দুর্বলভাবে বাস্তবায়িত করা হয়েছে| নোট বাতিল ইসু্যতে কেন্দ্র সরকারের কড়া সমালোচনা কের একথা বলেন প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু| তিনি বলেন, কালোটাকা উদ্ধার ও সন্ত্রাসবাদীদের তহবিল বন্ধ করতে মোদী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা ব্যর্থ হওয়ার প্রবল সম্ভাবনা| সাম্প্রতিক একটি নিবন্ধে বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু বলেন, এই পরিকল্পনা অত্যন্ত দুর্বলভাবে বাস্তবায়িত করা হয়েছে| খোলা বাজারের দিকে তেমনভাবে নজরই দেওয়া হয়নি| তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের কল্যাণে যে সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছে, সেটাই উলটে ক্ষতি করতে পারে আমজনতার| বাজার থেকে এক লপ্তে ১৪ লাখ কোটি টাকা তুলে নিলে, ব্যাঙ্কিং পরিষেবা ভেঙে পড়তে বাধ্য | ভারতীয় অর্থনীতিও একেবারে মুখ থুবড়ে পড়তে শুরু করেছে| এর ফলে টাকার অবমূল্যায়নও ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করেন কৌশিক বসু |
নোট বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত দুর্বলভাবে বাস্তবায়িত হয়েছে : কৌশিক বসু
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















